× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী কমিশনার( ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস,এম আতাউর রহমান,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,নবীগঞ্জ উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার,উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান প্রমূখ।

সভায় কমিটির সদস্য সদ্য প্রয়াত নবীগঞ্জ উপজেলা জাপার সেক্রেটারী মাহমুদ চৌধুরীর মৃত্যূতে শোক প্রস্তাব গ্রহন করা হয়।

নবীগঞ্জের হুজি নেতা নিহত জঙ্গী তাজুল ইসলাম ওরফে মামা হুজুরের সহযোগিরা কোথাও আছে কিনা খতিয়ে দেখার সিন্ধান্ত গৃহিত হয়। নবীগঞ্জ উপজেলার মহা সড়কে দখলকৃত যাত্রী ছাউনি সওজ এর অবৈধ জায়গা দখল ও ডেবনা নদী দখল করে বিল্ডিং নির্মান কার জায়গা উদ্ধারের জন্য আহবান জানানো হয়।

দেবপাড়ায় হিন্দু সংখ্যা লঘুদের উপর হামলার জন্য নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনেকে  ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে নতুন সদস্য হিসাবে অন্তভুক্তির জন্য বক্তাগন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..