× Banner
সর্বশেষ
৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবছর ১৫জন ছাত্র/ছাত্রীর বৃত্তির আশ্বাস দিলেন ব্যরিস্টার সৌমিত্র সরদার

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মজিদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছর ১৫জন দরিদ্র ছাত্র/ছাত্রীদের বৃত্তির ব্যবস্থার আশ্বাস দিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যরিস্টার সৌমিত্র সরদার।

আজ রবিবার আনন্দঘন পরিবেশে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন মজিদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও দি নিউজ ডটকমের উপ-সম্পাদক ব্যরিস্টার সৌমিত্র সরদার।

বিশেষ অতিথির ভাষণে ব্যরিস্টার সৌমিত্র সরদার বলেন, আমার দাদার বাড়ীর কাছে এ স্কুল অবস্থিত তাই এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমার জন্য এক অভুতপূর্ব অভিজ্ঞতা। শৈশবের অনেক স্মৃতির উল্লেখেযোগ্য ঘটনা তিনি তুলে ধরেন।

তিনি বলেন, তার বাবা ডাঃ ধীরেন্দ্র নাথ সরদার অসম্ভব জনপ্রিয় একজন মানুষ, বাবার উত্তরসূরি হিসেবে এই অংগনের সাথে আমার যোগাযোগটা যে তাই অবধারিত। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি এই বিদ্যালয়ের পাঠাগারে কিছু বই দান করেছেন এবং তার বাবার সুনাম রক্ষার্থে প্রতিবছর ১৫জন ছাত্র/ছাত্রীর বৃত্তির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোজাম্মেল মৃধা। সভাপতির বক্তব্যে ব্যরিস্টার সৌমিত্রের উপস্থিতি, পাঠাগারে বই দান এবং প্রতিবছর ১৫জন দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির আশ্বাস দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন।


এ ক্যটাগরির আরো খবর..