এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কমিটি গঠন করায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র সহ সভাপতি তারেক রহমান, জৈষ্ঠ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তালা কলারোয়া থেকে বার বার নির্বাচিত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
আরো অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, মীর মিল্টন, স্মরজিত সরকার, সরদার ফরহাদ হোসেন রনি, ছাত্রনেতা মোতাহার পাড়, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ ইকবল হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, যুগ্ন সম্পাদক শেখ মোজাফফর হোসেন, জাহিরুল ইসলাম, সারমান ফারদিন সোহেল, মনিরুল ইসলাম মণি, আব্দুল হালিম।
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন কে নির্বাচিত করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তার বাসভবনে ছুটে যান তালা উপজেলা ছাত্রদল ও তালা সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।