× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাণীশংকৈলের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আজ বুধবার ৮ই মার্চ উপজেলার চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক মো. আঃ হামিদ, মমতাজ বেগম মিরা, ফরিদা ইয়াসমিন, ফরিদা পারভিন, মানব কল্যাণ পরিষদের শিরিণ সুলতানা, হালিমা আক্তার ডলি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..