× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

বেনাপোল সীমান্তে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

আঃ জলিল শার্শা (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে পাচারকারীদের ধাওয়া করে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে  আটক  করা সম্ভব হয়নি।

বুধবার(০৮ মার্চ) সকাল ১১ টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে ২১ ব্যাটালিয়নের বি, জি, বি সদস্যরা এই ফেনসিডল জব্দ করে।

বিজিবি জানায়,তাদের কাছে  গোপন খবর আসে পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে আসবে। পরে বিজিবি সদস্যরা ভারতীয় ইছামতি নদীর ধারে ওৎপেতে থাকে।

এক পর্যায়ে এক যুবক মাথায় করে একটি বস্তা নিয়ে এপারে প্রবেশের চেষ্ঠা করলে ধাওয়া করা হয়। এসময় সে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ১৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান, জব্দকৃত ফেনসিডিল পরবর্তীতে বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..