× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

নবীগঞ্জে চোর সন্দেহে ২টি ধারালো ছুরিসহ রুহেল আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দরবেশ পুর এলাকায় গভীর রাতে চোর সন্দেহে রুহুল আমীন (রুহেল) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় লোকজন। এ সময় আটককৃত যুবকের শরীর তল্লাসী করে তার সাথে থাকা দুই পিস ধারোলো ছুরি উদ্ধার করা হয়। ধৃত রুহুল আমীন (রুহেল) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের হাজী আলা উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত রুহলকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দরবেশ পুর এলাকার স্থানীয় লোকজন চোর-ডাকাতের ভয়ে মাঝে মধ্যে রাত জেগে পাহারা দেন। গত বুধবার গভীর রাতে স্থানীয় লোকজন পাহারারত অবস্থায় ওই গ্রামে রুহুল আমীন (রুহেল)কে দেখতে পান। তারা তাকে জিজ্ঞাসা করলে তার কথা বার্তায় সন্দেহ হয়।

এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং  শরীর তল্লাসী করে তার সাথে থাকা দুই পিস ধারালো ছুরি এবং দু‘টি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ওই এলাকায় টহলরত ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ জানিয়েছে ধৃত রুহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাসহ একাধীক মামলা রয়েছে। এবং সে পলাতক আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..