× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

হোটেলে আটকে রেখে যুবতিকে গণধর্ষণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে এক যুবতী আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতী বাদী হয়ে
৫ জনের নাম উল্লেখ করে এসএএমপি এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গত মঙ্গলবার মামলা নং-১৬ দায়ের করেন।

মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- কানাইঘাট থানার রাজাগঞ্জ গ্রামের রফিক উদ্দিনের ছেলে লায়েছ আহমদ (৩২), ওসমানীনগরের দৌলতপুর করুয়া বাজারের মঈন উদ্দিন (৩০), জকিগঞ্জ বিয়াবাইল (নিয়াগুল) গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে ফুজায়েল আহমদ (২৯), একই থানার খলাদাফনিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শরিফ উদ্দিন (২৭) ও কানাইঘাটের বড়বন্দ দালানবাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ফখরুল আহমদ উরফে কায়েদে আযম
(৩৫)।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর দুপুরে মামলার এজহার নামীয় আসামি লায়েছ,মঈন,ফুজায়েল সিএনজি অটোরিকশা করে ওই যুবতীকে এয়ারপোর্ট থানাধীন হোটেল হিল সাইড হলিডে হোম নামের আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ওই আসামীরা ছাড়াও মামলার এজহার নামীয় অন্য আসামীরা হোটেল কক্ষের মধ্যে জোরপূর্বক ওই যুকবতীকে গণ ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরবর্তীতে খবর পেয়ে ওই যুবতীকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন তার খালাতো ভাই।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, জকিগঞ্জের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় ৫জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ আসামীদেরকে গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..