× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর(২৬-০২-১৭) “পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে  পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক সহ বিভিন্ন  অফিসের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এসময় পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র জমা দিতে আসা ও পাসপোর্ট প্রাপ্তিদের অফিস চত্বরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাসপোর্ট সেবা সপ্তাহ চলবে ২৬ থেকে ০৪ মার্চ পর্ষন্ত।


এ ক্যটাগরির আরো খবর..