× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জমে উঠেছে ঝিকরগাছার পানিসারায় ২দিন ব্যাপী ফুলের মেলা

admin
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

আরাফাত কল্লোল, ঝিকরগাছা (যশোর)॥ জমে উঠেছে ঝিকরগাছার পানিসারা-হাড়িয়া মোড়ের ২দিন ব্যাপী ফুলের মেলা। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখাগেছে, ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা-হাড়িয়ারমোড়ে গতকাল ২০ ফেব্রয়ারী সকাল থেকে আজ ২১ ফেব্রয়ারী সন্ধ্যা পর্যন্ত ফুলের মেলা।

২১ শে ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে বলে এ অঞ্চলের ফুল চাষেরজনক কৃষক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন।

প্রতিবছর ১৪ ই ফেব্রয়ারী বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন দিবস উপলক্ষে ফুলপ্রেমী তরুন-তরুনী, স্কুল কলেজ পড়–য়া ছেলে মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষের ভিড় জমে উঠে। বিশেষ করে ২১ ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন, পানিসারা ইউনিয়ন, নাভারন ও নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন ফুল মার্কেট ও ফুলক্ষেঁতে ফুলপ্রেমী মানুষের ও ভ্রাম্যমান ফুল ব্যবসায়ীদের ভিড় জমে। ফুলপ্রেমী মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবছর থেকে ফুলের মেলার আয়োজন করা হয়েছে যা আগামীতে এর ধারাবাহিকতা থাকবে বলে অঞ্চলের ফুলচাষের জনক কৃষক শের আলী সরদার জানিয়েছেন।

ফুল মেলা উপলক্ষে এ অঞ্চলে মাইকিংসহ বিভিন্ন প্রকার ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার করা হয়েছে। ফলে মেলায় জনসাধারনের উপচেপড়া ভিড় লক্ষ্য করাগেছে। ফলে বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী এ তিনটি অনুষ্ঠানে প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানাগেছে। এবছর আবহাওয়া ভাল থাকায় ফুলের উৎপাদন বেশি হওয়ার ফলে কুষক ও ব্যবসায়ীরা দারুন খুশি।  তবে ফুলের মেলাকে ঘিরে পানিসারা ও নাভারন ইউনিয়নের ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ ঢুকে পড়ায়  ২ ইউনিয়নের ফুলচাষি ও ব্যবসায়ীরা মেলামাঠ বাদ দিয়ে বিভক্ত হয়েফুল বিক্রি করতে দেখা গেছে। ফলে  কিছুটা বিড়ম্বনার দেখা দিয়েছে ফুলমেলা মাঠে।


এ ক্যটাগরির আরো খবর..