× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুর উপজেলায় শিশু শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে লম্পট দুলাভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত লম্পট দুলাভাই উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের কুতুব আলীর ছেলে জমির আলী উরফে নিজাম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়- বোনের বাড়িতে বোনকে দেখতে আসে শিশু শ্যালিকা। গত ১৬ অক্টোবর বিকাল ৪টায় উপজেলা দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রাম হতে লম্পট দুলাভাই শ্যালিকাকে শশুরবাড়ি পৌঁছে দেওয়ার নামে নিজের বাড়ি থেকে বের হয়ে সিলেটের শহরের স্থানীয় এক হোটেলে আটকে রেখে রাত ভর ধর্ষণ করে। ১৭ অক্টোবর সকাল ৭টায় হোটেল থেকে নিয়ে এসে উপজেলার হরিপুর বাজারে ছেড়ে দিয়ে আসে লম্পট দুলাভাই। এদিকে শ্যালিকা বাড়িতে ফিরে ঘটনাটি মা- বাবাকে জানালে মেয়ের বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ এর নির্দেশে ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান অভিযান পরিচালনা করে উপজেলার কাঞ্জর গ্রাম থেকে ধর্ষনকারী লম্পট দুলা ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ সফিউল করিব জানান- বাদীর অভিযোগের ভিত্তিত্বে আমরা থাকেআটক করি। জমির আলী উরফে নিজামের কথাবর্তায় ঘৃনিত ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়ায় তার রিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১।


এ ক্যটাগরির আরো খবর..