× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার দেওপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম (৫৬) ও তার ছেলে কামরুল আলম শাহীন (২৪)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গত শনিবার রফিকুল আলমের ছেলে শামছুল আলম সোহেল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায়  ৫জনের বিরুদ্ধে মামলা করেন। আহতরা চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীরা জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবুল কাশেম বাচ্চুর সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল আলমের বিরোধ চলছিল। গত শনিবার সকালে রফিকুল আলম নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাচ্ছিলেন। এসময় বাড়ির সামনে পৌঁছলে আবুল কাশেম বাচ্চুর নেতৃত্বে তার ছেলে সুমনসহ কয়েকজন রফিকুল আলমের  ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

ওইসময় রফিকুল আলমকে বাঁচাতে তার ছেলে কামরুল আলম এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে নগদ ২০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।


এ ক্যটাগরির আরো খবর..