মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর পুলিশ লাইনের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরের সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে ঐ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপদ বিভাগের এসডি মাহাফুজুর রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন।