× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থাড মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ নেবে চীন ও রাশিয়া। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয়নি।

মস্কো ও বেইজিং বলেছে, ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের ফলে এ অঞ্চলে উত্তেজনা আরো তুঙ্গে উঠবে। এ ব্যবস্থা মোতায়েনের সাথে জড়িত সব পক্ষকে বিষয়টি অনুধাবন করার আহ্বান জানিয়েছে এ দুই দেশ। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মস্কো এবং বেইজিং পরমাণু মুক্ত উত্তর কোরিয়ার বিষয়ে তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ইগর মোরগুলভ এবং চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং সুয়ানইউ’র মধ্যে বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়।

কোরিয় উপদ্বীপে ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে গত জুলাইয়ে আনুষ্ঠানিক চুক্তি করে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ‘হুমকি’ মোকাবেলার জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে বলে দাবি করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া।

কিন্তু এর বিরুদ্ধে চীন ও রাশিয়ার উদ্বেগ প্রকাশের অন্যতম কারণ হলো, ‘থাড’ এর রাডার ব্যবস্থা দেশ দুটির সীমান্ত অতিক্রম করে তথ্য সংগ্রহ করতে পারবে। এতে দেশ দুটির নিরাপত্তা বিপদের মুখে পড়বে বলে তারা বারবার জোর দিয়ে বলছে।


এ ক্যটাগরির আরো খবর..