× Banner
সর্বশেষ
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী

মা ও শিশু কল্যাণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর করলেন আইজিপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিনিধিঃ জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বরে ১০ শয্যাবিশিষ্ট নরকলিকাতা মা ও শিশু কল্যাণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, তিন কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সংবলিত ১০ শয্যার এই হাসপাতাল ভবন নির্মাণের ভোজেশ্বর ইউনিয়নের ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে।

হাসপাতালটি নির্মাণ করা হলে গ্রাম পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। মাতৃ মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে বলেও মনে করেন পুলিশের মহাপরিদর্শক।

এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক মহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..