মেহের আমজাদ, মেহেরপুর (১১-০১-১৭) মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নিজেদের শেষ খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ২১-১০ গোলে ফাহাদ স্পোটিং ক্লাবকে পারজিত করে দ্বিতীয় রাউন্ডের ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। সমান খেলায় ফাহাদ ২ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে হানিফ ৫টি, আরিফুল, সাকিব, মেগলা ৪টি করে, মামুন ২টি এবং আজিজুল ও আলতাফ ১টি করে গোল করেন। ফাহাদের পক্ষে শিশির ৪টি, আকাশ ও শাহিন ২টি করে এবং আকিব ও শরীফ ১টি করে গোল করেন। আজ বৃহস্পতিবার লীগের শেষ খেলায় রানার্সআপ হওয়ার জন্য বামনপাড়া সবুজ সংঘ ও প্রতিবেশী বটতলা একাদশ একে অপরের সাথে মোকাবেলা করবে।