× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাক উল্টে পুকুরে পড়ে নিহত দুই

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার তালা উপজেলার জেঠুয়া এলাকায় নদী খননে ব্যবহৃত মেশিন বহনকারী একটি ট্রাক উল্টে পুকুরে পড়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। তাঁদের মধ্যে রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।নিহত দুজনের লাশ তালা থানায় নেওয়া হয়েছে। ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী  খনন মেশিন) নিয়ে তালা থেকে জেঠুয়ার কপোতাক্ষ তীরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণহারিয়ে ট্রাকটি উল্টে  পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও  সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসেরলোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..