× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০২/০১/১৭)ঃ  “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টর দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামলীগের সভাপতি  অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্যাবসায়ী সাদেক হোসেন বাবলু।

বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, প্রতিবন্ধী ওমর ফারুক, ইমরান হোসেন, আবুল হাসান প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..