× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শুটার বাশার নিহত, অস্ত্র উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ বাশার বাহিনীর প্রধান শুটার বাশার (৩৫) নিহত  হয়েছে। এতে পুলিশের একজন এস.আই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি এবং ৫ রাউন্ড গুলি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগরের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাশার একই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা  রয়েছে। তার বুকের মাঝখানে গুলির গভীর গর্তের ক্ষত চিহ্ন রয়েছে।  আহত পুলিশের এস.আই ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস এবং উৎপল লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শুটার বাশারের নেতৃত্বে একদল ডাকাত কাজ্জালিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এতোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুুলিশও পাল্টাগুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান বাশারকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ডগুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..