× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আমেরিকাকে উপযুক্ত জবাব দিবে রাশিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ রাশিয়ার ৩৫ কূটনীতিক বহিস্কার এবং দেশটির বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপকে ওবামা প্রশাসনের ‘অনিশ্চিত ও আগ্রাসী’ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার রাতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, “আমাদের দৃষ্টিতে বর্তমান মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ অনিশ্চিত এবং এমনকি আগ্রাসী পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি যে, প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে এ নির্দেশ দিয়েছেন।”

পেসকভ ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি আগেও বলেছি, এই সিদ্ধান্ত এবং নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনে অন্যায় ও অবৈধ।”

মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া এমন ‘যথাযথ ও পাল্টা’ ব্যবস্থা নেবে যাতে আমেরিকা ঠিক ‘একই জায়গায় কঠিন ব্যাথা’ পায়।

তবে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মস্কো মোটেই তাড়াহুড়ো করবে না বলেও জানিয়ে দিয়েছেন পেসকভ।

তিনি বলেন, “ওয়াশিংটনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার কথা বিবেচনা করে আমরা এখনো আশা করছি এ ধরনের উদ্ভট পদক্ষেপ এড়িয়ে যাওয়া সম্ভব। চীনা গরুর দোকানের ষাঁড়ের মতো আচরণ করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং দ্বিপক্ষীয় সম্মতির ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে যাওয়াই ভালো।”


এ ক্যটাগরির আরো খবর..