× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় না থাকার আহ্বান জানালেন সেতুমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) নিজ এলাকায় না থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করতে পারবেন না। কোনো প্রকার নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। আমি এই মুহূর্তে সবাইকে আবারো বলব, যাঁরা বিভিন্ন এলাকায় আছেন নিজ নিজ এলাকা ত্যাগ করুন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলুন।’

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাওয়ার জন্য প্রস্তুত তাঁর দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন পাওয়া যাবে বলে আশা করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার জঙ্গি তৈরি করছে, বিএনপির এই অভিযোগ ভিত্তিহীন। বরং তাদের মদদেই ২১ আগস্টের ঘটনা ঘটেছে। জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, আত্মঘাতী নারী জঙ্গি বড় ধরনের সতর্কবার্তা। সক্ষমতার সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সচেষ্ট রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..