× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে রুশনারার সাক্ষাৎ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলী।

বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান রুশনারা আলী।  খালেদা জিয়া ব্রিটিশ এমপি রুশনারা আলীকে স্বাগত জানান। পরে উভয়ের মধ্যে কথাবার্তা হয়

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে উভয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যের বিশেষ দূত আলোচনা করেন ব্যবসাবাণিজ্যের নানা দিক নিয়ে। উভয়ই আশা করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে

সময় রুশনারা আলীর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক

বিএনপির পক্ষে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন

রুশনারা আলী দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহ পুনর্ব্যক্ত করতে তিনি এসেছেন। তাঁর উপস্থিতিতে পায়রা সমুদ্রবন্দর থেকে ঢাকা পর্যন্ত রেলওয়ে নির্মাণে ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে

বাণিজ্য দূত হিসেবে এই প্রথম ঢাকা সফর করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী


এ ক্যটাগরির আরো খবর..