× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ধামরাইয়ে উপঢোকন আদায়কারী শিক্ষকদের শোকজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

দুলাল পাল স্টাফ রিপোর্টার:ঢাকা ধামরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতের কাজ নামে পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি নিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে উপঢোকন আদায়ের ঘটনায় গত সোমবার বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল মঙ্গলবার ধামরাইয়ে চারিপাড়া, হাতকোড়া ,আমতা,রৌহা ও আতুল্লাচরসহ ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেন।

আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন ,এ পাঁচ স্কুল ছাড়াও অন্য বিদ্যালয়ের শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের কাছ থেকে উপঢোকন নিয়ে থাকে তা তাদের বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিতে হবে শিক্ষকদের। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, ধামরাই উপজেলার চারীপাড়া, হাতকোড়া, আমতা, রৌহা, মুন্সীচরসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত রবিবার ২৫ নম্বরের হাতের কাজ পরীক্ষার নাম করে পরীক্ষার্থীদের বিভিন্ন  উপঢোকন দেওয়ার কথা বলে।যারা দেবে না, তাদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..