× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

যশোরে পুরস্কার ঘোষণা করেও স্কুল ছাত্রীর ধর্ষককে গ্রেফতার করা যাচ্ছে না

admin
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

যশোর থেকে ই.আর.ইমন
যশোরে পুরস্কার ঘোষণা করেও স্কুল ছাত্রীর ধর্ষককে আটক করা যাচ্ছে না। ঘটনার ১ মাস অতিবাহিত হলেও ‘ধর্ষণকারী’ আব্দুল খালেক রয়েছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশের প থেকে অভিযুক্তকে আটকের তথ্যদাতাকে ৩৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়ে পোস্টার সাঁটানো হয়েছিল। কিন্তু এতেও কোন ফলাফল পাওয়া যায়নি।
যশোর যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামে নানা বাড়িতে বসবাস করে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত একটি মেয়ে। গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নানা বাড়িতে অবস্থানকালে মেয়েটির মুখ চেপে ধরে হাত-পা বেঁধে বাড়ির পাশে কবরস্থানে ওই স্কুল ছাত্রীকে ‘ধর্ষণ করে’ একই গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আব্দুল খালেক। বিষয়টি জানার পরে মেয়েটির মা বাদী হয়ে আব্দুল খালেককে অভিযুক্ত করে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে খালেকের স্ত্রী, মেয়ে, শ্যালক এবং অপু নামে এক যুবকসহ চারজনকে আটক করা হয়। কিন্তু অভিযুক্ত খালেককে এখনো আটক করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানিয়েছে, আব্দুল খালেক ইতিপূর্বে এলাকায় বহু নারীর সভ্রমহানি করেছে। এলাকার প্রভাবশালী হওয়ায় তাকে কেউ কিছু বলতেও সাহস পায়না। এদিকে কয়েকদিন আগে ধর্ষক খালেককে ধরিয়ে দিতে বা তথ্যদাতাকে ৩৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। কিন্তু পুলিশের পোস্টার শুধু বিভিন্ন দেয়ালেই শোভা পাচ্ছে।  ঘটনার সাথে বাস্তবের কোন মিল নেই।
জানা গেছে, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক খালেককে আটকের ব্যাপারে বিভিন্ন মহল থেকে প্রশাসনের প্রতি আহবান করা হয়। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের প থেকে প্রেসকাব যশোর সংবাদ সম্মেলনও করা হয়। তার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর প থেকে ধর্ষক খালেকের ছবি দিয়ে শহরের বিভিন্নস্থানে পোস্টার নাটানো হয়। ১মাস দিন পার হলেও ধর্ষক খালেককে আটক করতে পারেনি পুলিশ। তবে নির্যাতিতার পরিবারের প থেকে খালেককে আটকের ব্যাপারে পুলিশের ঢিলেমিকেই দায়ী করা হচ্ছে। মামলার বাদী এবং নির্যাতিতা স্কুলছাত্রীর মা জানিয়েছেন, এর আগে অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক খালেকের স্ত্রী কামেনা বেগম, মেয়ে সুমা খাতুন, তার শ্যালক বিরামপুর গ্রামের ওমর আলীর ছেলে শাহিনুর রহমান মনি ও তার সহযোগি একই গ্রামের কমলেশের ছেলে অপু নাকে এক যুবকসহ চারজনকে আটক করে। কিন্তু বিশেষ কায়দায় আবার ছেড়ে দিয়েছে পুলিশ। তবে এর মধ্যে খলেকের শ্যালক শাহিনুর রহমান মনিকে একটি মাদকের মামলায় আদালতে প্রেরণ করেছে।

বাদী আরো বলেছেন, খালেককে আটক না করায় তারা নিরাপত্তহীনতায় ভুগছেন। কারণ খালেক মাঝে মধ্যে তার স্বজনদের সাথে যোগাযোগ করে বাড়িতে এসে আবার চলে যায়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই খাদিজা খাতুন জানিয়েছেন, অভিযুক্ত খালেককে আটকের অভিযান অব্যাহত রয়েছে। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানিয়েছেন, ধর্ষক আব্দুল খালেককে আটকের জন্য তার আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..