× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক:  চলতি অর্থবছরে বাংলাদেশের দেশজ মোট উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এনইসি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘চলতি অর্থবছরে ৭ দশমিক ২ ভাগ হলো আমাদের প্রজেকশন।

অ্যাজ পার আমাদের সেভেন ফাইভ ইয়ার প্ল্যান। কিন্তু আমরা বিশ্বাস করি, যেভাবে আমরা যাচ্ছি যদি আমরা এভাবে বছরটি শেষ করতে পারি, তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের নিচে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে না।’

বর্তমানে মূল্যস্ফীতি পরিস্থিতি স্বাভাবিক এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও ইতিবাচক বলে এ সময় জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের পরিবেশ আছে। তাই সামনের দিনে বিনিয়োগ বাড়বে বলে তাঁর আশাবাদ। অন্যদিকে রেমিট্যান্স প্রবাহে ধীরগতি আগামী দিনে কেটে যাবে এবং ২০১৮ সালে তা ১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানান মন্ত্রী।

অবশ্য এর আগে গত ৩ অক্টোবর বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এবারের বাজেটে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..