× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ধামইরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী শ্রীঘরে

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীর ধর্ষণ মামলার আসামী হয়ে স্বামী এখন শ্রীঘরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার গাংরা গ্রামে।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ই ফেব্রুয়ারী গাংরা গ্রামের নুর মোহাম্মদের মেয়ে মোছাঃ নুর নাহার তারা (৪৪)কে ৮ লাখ ১ টাকা দেন মোহরানায় বিয়ে করেন অমরপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৮)।

প্রায় ৫ বছর সংসার করার পর ১১/০৯/১৯ ইং তারিখে গোপনে স্বামী রফিকুল ইসলাম স্ত্রী নুর নাহার তারাকে তালাক প্রদান করার পরও স্ত্রীর সাথে নিয়মিত সংসার করে এবং স্বামী-স্ত্রী স্বাভাবিক সম্পর্ক বজায় রাখে। ২৫/১১/১৯ ইং তারিখে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রাপ্তের চিঠি হাতে পেয়ে স্ত্রী নুর নাহার তারা স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে চলতি মাসের ৩ ডিসেম্বর ধর্ষন মামলা দায়ের করে, মামলা নং-০৩/৩৩০।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহজাহান আলম জানান, স্ত্রীকে তালাক দিয়ে সেটি গোপন রেখে সেই স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় রুজুকৃত মামলার একমাত্র আসামী রফিকুল ইসলামকে ১১ ডিসেম্বর আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..