× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

জঙ্গীবাদ দমনে বাংলাদেশ-ভারত এক সাথে কাজ করবে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ ‘বাংলাদেশ-ভারত জঙ্গীবাদ দমনে এক সাথে কাজ করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

আজ রবিবার বেলা ১২টায় মাদারীপুরে প্রায় আড়াই কোটি টাকা অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার একথা বলেন।

হাই কমিশনার বলেন, গত জুলাই মাসে যেভাবে জঙ্গীরা আক্রোমন করেছিল, তা সহজেই বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এটি এদেশের জনগন, ধর্মীয় লোকজনসহ সব ধরণের সহযোগিতাতেই সম্ভব হয়েছে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সচেতন রয়েছে। বাংলাদেশের যে কোন সমস্যার ব্যাপারে ভারত সহযোগিতা করবে। বিশেষ করে সন্ত্রাসীবাদ ও জঙ্গীবাদের ব্যাপারে এক হয়ে কাজ করবে।’

হর্ষ বর্ধন শ্রীংলা আরো জানান, বাংলাদেশী নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং আরো সহজতর করা হচ্ছে। বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরাও যে কোন সময় এপয়নমেন্ট ছাড়াই ভিসা সংগ্রহ করতে পারবেন। আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই ভারতীয় ভিসা প্রসেসিং আরো সহজ হয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক বাবর আলী মির। হাই কমিশনার এ সময় মাদারীপুরে দুটি প্রকল্পে ২ কোটি ৩০ লাখ টাকা অনুদানের চুক্তিতে স্বাক্ষর করেন। মাদারীপুরের সদর উপজেলার পক্ষে স্বাক্ষর করেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও রাজৈর উপজেলার পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হাওলাদার। পরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..