× Banner
সর্বশেষ
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন ভূমি অফিসের কর্মচারী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  চট্টগ্রামের ষোলশহর ভূমি অফিসের কর্মচারী সঞ্জীব কুমার দেকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে ষোলশহর ভূমি অফিসে সেবাগ্রহণকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে অফিস সহকারী সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোশারফ হোসেন জানান, সকালে ষোলশহর ভূমি অফিসে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় সঞ্জীব কুমার দে ফ্ল্যাটের নামজারি করতে আসা এক ব্যক্তির থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। তাঁকে তাৎক্ষণিক আটক করা হয়। ষোলশহর, চান্দগাঁও ভূমি অফিসে কর্মকর্তা, কর্মচারীরা সেবা দিয়ে ঘুষ নিচ্ছেন—দীর্ঘদিন ধরে এমন অভিযোগের পর এ অভিযান পরিচালনা করে দুদক। অফিস সহকারী সঞ্জীব কুমার দেকে আটকের পর পুলিশ পাঁচলাইশ থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়ালিউদ্দিন আকবর জানান, দুদকের সহকারী পরিচালক এইচ এম আশরাফুজ্জামান বাদী হয়ে সঞ্জীবকে আসামি করে মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..