এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
একশ্রেণির চালক রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালনা এবং রাস্তায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চতের দাবিতে পঞ্চগড়ে প্রতিভা অন্বেষণ ফোরাম নামের একটি সামাজিক সংগঠনের ব্যনারে ঘন্টা ব্যপি এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায়
পঞ্চগড়ের মিলগেট বাজারে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় ও কাগজিয়া পাড়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীর এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
উল্লখ্য, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জিসান রহমান (উৎসব) ও তানজিল ইসলাম সড়ক দূর্ঘটনায় র্মমান্তিক ভাবে মৃত্যু বরণ করে।