× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ “মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা” এই শ্লোগানে ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার ইফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার হাবিবুর রহমান, এইড’র সঞ্জয়ন কুন্ডুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মানবাধিকার সুরক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..