× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি পশ্চিমপাড়া গ্রামে সার্বজনীন বিষ্ণু মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা পুলিশের।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে ভক্তরা মন্দিরে পূজা করে হরিকীর্তন শেষে রাত ১২টার দিকে ভক্তরা বাড়ী ফিরে যায়। এরপর গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরে সংরক্ষণে রাখা গীতা বাহির থেকে টেনে দরজার কাছে এনে অগ্নিসংযোগ করে। এছাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে দেয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

এদিকে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..