× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

পাইকগাছা উপজেলা ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির তহবিল গঠন

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূনর্বাসন কর্মসূচির আওতায় তহবিল গঠন করা হয়েছে।

বুধবার সকালে নতুন এ তহবিলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের মূল বেতনের সমপরিমাণ ২০ হাজার ৬৯৫ টাকা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হকের নিকট জমা দেন। এ সময় কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার, আব্দুল হাকিম, উত্তম কুমার কুণ্ড, দিপঙ্কর মল্লিক, কার্তিক চন্দ্র হালদার, আব্দুল বারি, সাকিরুল ইসলাম, আব্দুল হাই, কৃষ্ণপদ মন্ডল, সোনিয়া খাতুন, মো খালেক, সুফিয়া বেগম, ময়নুর রহমান ও জাহিদুর রহমান। কর্মকর্তা কর্মচারীদের ন্যায় রূপালী ব্যাংক পাইকগাছা শাখার ২২০২৬ নং হিসাবের বিপরীতে ভিক্ষুক মুক্তকরণ তহবিলে সমাজের বিত্তবানদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..