× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শৌলপাড়ায় ২ মেম্বার প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে ভোটগ্রহন সোমবার। নির্বাচনে সাধারণ সদস্য পদে লড়ছেন দুইজন প্রার্থী। গত ২৩ এপ্রিল শৌলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটায় ভোট গ্রহন স্থগিত করে কর্তৃপক্ষ।

শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ওই দিন নির্বাচনী ভোট গ্রহন সম্পন্ন হয়। স্থগিত কেন্দ্রে সোমবার ভোট গ্রহন হবে। ২৩ এপ্রিলের নির্বাচনের মতো এ নির্বাচনেও ভোট গ্রহনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছে সাধারণ ভোটারগণ। সঠিক ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আবেদন করেছে এক প্রার্থী।

নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, ৩১ অক্টোবরের নির্বাচনে লিয়াকত সরদার ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিক হাওলাদার লড়ছেন তালা প্রতিক নিয়ে। সকালে তালা প্রতিকের প্রার্থী মোঃ রফিক হাওলাদারের সমর্থকগণ ভোটারের বাড়ি বাড়ি যায়। এসময় তালা প্রতিকের সমর্থক মোস্তফা খান ফুটবল প্রতিকের সমর্থক আজু মাদবর ও জয়নাল মাদবরের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করে। আর বলে তালা প্রতিকে ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই। কেন্দ্রে গেলে তালা প্রতিকে ভোট দিকে হবে। তাই ফুটবল প্রতিকের সমর্থকগণ ভোট কেন্দ্রে যেতে নিরাপত্তা হীনতায় ভুগছেন।

তালা প্রতিকের প্রার্থী মোঃ রফিক হাওলাদার বলেন, নির্বাচনী এলাকায় কোন সমস্যা নাই। আমি ব্যবসা-বানিজ্য নিয়ে ব্যস্ত আছি। এলাকায় ভোট চায় আমার বাবা, ভাই ও সমর্থকগণ। আমি ভোট চাইতে যেতে পারি না। কোথায় কি ঘটেছে আমি যানি না।

ফুটবল প্রতিকের প্রার্থী লিয়াকত সরদার অভিযোগ করে বলেন, আমার সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক হাওলাদার। আজু মাদবর ও জয়নাল মাদবরদের পরিবারের কেউ ভোট দেিত কেন্দ্রে যাবে না। তাদেরও ভয় দেখানো হয়েছে। বিগত দিনে এ কেন্দ্রে ভোট ডাকাতি কেন্দ্র করে সহিংসতা হয় এবং ভোট গ্রহন স্থগিত করে। এবারের নির্বাচনে প্রশাসনের কাছে ভোটার ও ভোট গ্রহনে নিরাপত্তা চাই। এ বিষয়ে আমি প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।


এ ক্যটাগরির আরো খবর..