× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

মাদারীপুরে ‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ ‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই দাবীতে বৃহস্পতিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)  মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আসন্ন কপ-২২ মারাকেশ সম্মেলনে প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ এবং ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবীতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের লেকের পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন উপ-কমিটির আহবায়ক রাজন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, ব্রাকের সমন্বয়কারী ফজলুল হক প্রমুখ।

এসময় সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন উপ-কমিটির আহবায়ক রাজন মাহমুদ বলেন, উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২.৭ কোটিসহ বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে। আসন্ন ৭-১৮ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ সম্মেলনে চুক্তির পক্ষ রাষ্ট্রসমূহের প্রথম সভায় (সিএমএ১) প্যারিস চুক্তি বাস্তবায়নের পথনকশা প্রণয়নে আলোচনা শুরু হবে। তাই আমরা ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ। এসময় তিনি সকলকে দাবীর প্রতি একত্রতা প্রকাশের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..