× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২২-১০-১৬) : ”দোষারোপ নয়,দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাই কে নিয়ম মানতে হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টার সময় মেহেরপুর প্রসক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুুষ্ঠিত হয়।

মানবন্ধনে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি ডা: আবুল বাশার। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মেহেরপুর নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক তুহিন আরন্য, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সরকারী মহিলা কলেজের প্রভাষক মুন্সি এএইস এম রাশিদুল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহামেদ, অক্সফোড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, জাগো মেহেরপুরের মুখোপাত্র শোয়েব রহমান। মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি ডা. আবুল বাশারের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..