× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

মেহেরপুরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে (e-TIN) বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ মেহেরপুর (২২-১০-১৬) : কর অঞ্চল খুলনা ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মাধ্যামে ই-টিন রেজিষ্টেশন ও রি:রেজিষ্টশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর কমিশনার ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ, সহকারী সার্কেল সামসুজ্জামান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো। কর্মশালায় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদোক্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুরের ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪০জন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিভাবে সহজে (eTin) নিবন্ধন করা যায় তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি http://www.nbr.gov.bd/ নিবন্ধন করে উদ্যোক্তাগণকে দেখানো হয় যাতে করদাতাগণ অতি সহজে  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে টিআইএন সেবা পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..