ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৭ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নওশের আলী ও রফিকুল ইসলাম নামের দুই জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার এএসআই ডলি রানী জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দামোদরপুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে জামায়াত নেতা নওশের আলী (৬২) ও একই গ্রামের শিবির নেতা কওসার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম দুই জামায়াত ও শিবির নেতা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।