× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

পঞ্চগড়ে এক শিশু ধর্ষণকারি গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে এক শিশু ধর্ষণকারি গ্রেফতার। পঞ্চগড় সদর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ হৃদয় (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে।

১২ অক্টোবর (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে হৃদয়কে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর শনিবার বিকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায় সাড়ে তিন বছরের ওই শিশুটিকে পাশের বাড়ির নাসির উদ্দীন ভেলার ছেলে হৃদয় (১৩) চকলেট দেওয়ার লোভ দেখিয়ে টয়লেটে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে হৃদয় দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ওই শিশুটির বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি  মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নথিভুক্ত করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..