× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সচিবালয়ে লিফটে আটকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সচিবালয় ভবনের লিফটে আটকা পড়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার সচিবালয়ে লিফটে আটকা পড়েন। বিকেল ৪টার দিকে তিনি ও তাঁর মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা নামার সময় লিফট বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে লিফটের দরজা ভেঙে তাঁকেসহ অন্যদের নিরাপদে বের করে আনেন।

ঘটনার বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বলেন, ‘মন্ত্রী মহোদয়সহ আরো সাতজন লিফটে ওঠার পর লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বহু চেষ্টা করেও লিফটের দরজা খুলতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে লিফটের দরজা ভেঙে সবাইকে নিরাপদে বের করে আনে।’

বৈদ্যুতিক গোলযোগ থেকে লিফট আটকে যেতে পারে বলে জানান পরীক্ষিৎ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..