× Banner
সর্বশেষ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

ভারত কখনোই কাউকে আক্রমণ করে না

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বললেন আমাদের ঐতিহ্য হলো ‘বাসুদেব কুটুম্বাকম’, যার অর্থ পুরো পৃথিবী একটিই পরিবার। অন্যদের ভূমি দখল করার কোনো ইচ্ছা আমাদের নেই।” ভারত কখনোই কাউকে আক্রমণ করে না। তবে হামলার জবাব দেওয়া হবে, বুলেট গোনা হবে না।

গতকাল শনিবার পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে রাজনাথ সিং এসব কথা বলেন।

ভারতের মন্ত্রী বলেন, ‘আমরা কখনোই আগে গোলাগুলি করি না, কিন্তু যদি আক্রমণের শিকার হই, এর পাল্টা জবাব দেওয়ার সময় আমরা বুলেটে হিসাব না করেই দিই।’ রাজস্থান রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে রাজনাথ এসব বলেন।

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হন। এর জবাবে গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালায় ভারত। এতে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী মারা গেছে বলে দাবি করা হয়। এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..