× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পৌর ভোটের দাবীতে ফুঁসছে মেহেরপুর

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৮-১০-১৬) মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবীতে ক্রমেই ফুঁসে উঠছে মেহেরপুর। তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, বর্তমান মেয়রের বাড়ি ও অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধরা। ভোটের দাবীতে বৃহস্পতিবার রাত থেকে টানা চলছে এই আন্দোলন।

গতকাল শনিবার একই দাবীতে নারীরা ঝাঁড়–মিছিল বের করে। ভোট বন্ধের পিছনে বর্তমান মেয়রকে দায়ী করে মিছিলকারীদের মুখে শ্লোগান ছিল- মতুর দুই গালে জুতা মারো তালে তালে। মতুর কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। মতু তুই গদি ছাড়, গদি কি তোর বাপ-দাদার।

প্রতিবাদ জানাতে শহরের বিভিন্ন ওয়ার্ডের শত শত নারীরা বিকেলে হোটেলবাজার রিপন টাওয়ারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিনের সময় তারা বর্তমান মেয়রের বাড়ি অবরোধের চেষ্টা করে। নারীরা মেয়রের বাড়ির দিকে ঝাটা নিয়ে যেতে চাইলে মহিলা পুলিশ ক্ষুব্ধ নারীদের নিবৃত্ত করে। সেখান থেকে মিছিল নিয়ে তারা বড়বাজার প্রদক্ষিণ শেষে পৌরসভা ঘেরাও করতে সন্মুখ সড়কে জড়ো হয়। সেখানে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর নারীরা পুনরায় মিছিল নিয়ে মেয়রের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে।

বিক্ষুব্ধ নারীরা মিছিল থেকে বিকৃত শ্লোগান ও অশ্লীল শব্দ ব্যবহার করে। এ সময় এক গোয়েন্দা পুলিশ সদস্য কতৃক ৫ নারী লাঞ্ছিত হলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজিম উদ্দিনকে তাৎক্ষনিকভাবে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং নির্বাচনের দাবীতে টানা তিনদিনের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ক্লোজ এর বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিম সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সিমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর এই দুই স্থানের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে এক আদেশে ৩১ অক্টোবর ওই দুই স্থানে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে তফসিল ঘোষণার জন্য জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেন। সেই তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর স্থগিত হয়েগেল এই নির্বাচন।


এ ক্যটাগরির আরো খবর..