× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

খাদিজার ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

আজ শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ সায়দা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেটের প্রধান অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী।

এ ছাড়া সমাজের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন।

এ সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খাদিজাকে কুপিয়ে আহত করা বদরুলের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেইসাথে সব নারীর নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..