× Banner
সর্বশেষ
নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার সাভারে অসহায় বৃদ্ধা মহিলার সম্পত্তি আত্মস্বাতের চেষ্টা: ডিআইজির সহায়তা কামনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

যশোর প্রতিনিধি: ঢাকার সাভারে আজাদ আবাসিক এলাকায় এক বিধবা মহিলার সহায় সম্পত্তি আত্মস্বাতের চেষ্টা চলছে। মা বলে সম্বোধন এক ভন্ড প্রতারক তার বাড়িটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। হত্যার হুমকিও দিচ্ছে। ওই মহিলা ন্যায্য বিচারের আশায় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ ডিআইজির সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে সভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকার সাভার বুয়েট আজাদ আবাসিক এলাকার বাসিন্দা মৃত মুসলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম মুক্তিকে মা বলে ডাকতো সাভার রাজাসন এলাকার আলেকের ছেলে ইব্রাহিম। সে সুবাদে সে দীর্ঘদিন ধরে মজেদা বেগমের বাড়িতে যাতাযাত করত। এক পর্যায়ে সে মাজেদা বেগমের ঘরে থাকা জমির দলিলপত্র কৌশলে নিয়ে পালিয়ে যায়। পরে ওই দলিল বাবদ মাজেদা বেগমের কাছে ২৫ লাখ টাকা দাবী করে। টাকা না দিলে জমিটি দখল করে নেবে বলে জানায়। এ নিয়ে বাড়াবাড়ি করলে মাজেদা বেগম ও তার ছেলে মতিউরকে অপহরণ করা হবে বলে ভয় দেখাচ্ছে। এতে বেকায়দায় পড়েছেন বৃদ্ধা মাজেদা বেগম। বাড়িটি হারালে তিনি সহায় সম্পত্তিহীন হয়ে যাবেন। বৃদ্ধা বয়সে বাড়ি হারানোর চিন্তায় তিনি নির্ঘুম রাত কাটাচ্ছেন।

অবিলম্বে এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহণের জন্য পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ ডিআইজির সহায়তা চেয়েছেন। মাজেদা বেগম সাভার মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নাং ১২১, তারিখ ০২-০৪-২০১২,অভিযোগ নং,৫৩২ তাারিখ-০৯-০৩-২০১২ ও অভিযোগ নাং ১০৫০, তারিখ ১৮-১০-২০১১। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার সরলতার সুযোগ নিয়ে ইব্রাহিম তাকে ব্লাকমেইল করছেন। তার একমাত্র বাড়ির জমিটির দলিল আটকে রেখেছেন। বর্তমানে তার কাছে টাকা দাবী করছেন। তিনি জমির কাগজপত্র ফেরত ও ইব্রাহিমের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সাভার রাজাসন এলাকার আলেকের ছেলে ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি অসলগ্ন কথাবার্তা বলেন। কেন বিধবা মহিলার সাথে প্রতারণা করছেন তার কোন সুদুত্তর দিতে পারেনি। অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে সাভার মডেল থানার পুলিশের এক কর্মকর্তা জানান, ‘ইব্রাহিমের প্রতারণার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি এ ব্যাপারে কার্যকর ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..