× Banner
সর্বশেষ
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত

কাশ্মিরে এবার থানায় হামলা করে অস্ত্র লুট

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের কুলগামের ইয়ারিপোরা থানায় হামলা করে অস্ত্র লুট করল সন্ত্রাসীরা। এবার হামলাকারীদের টার্গেট ছিল অস্ত্র লুট করা।

সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ থানার সামনে এসে গুলিবর্ষণ শুরু করে একদল আততায়ী। কিন্তু সম্প্রতি উরি এবং বারামুলায় হামলার জের ধরে চূড়ান্ত সতর্কতা জারি করা ছিল কাশ্মিরের সব কটি থানায়।

হামলার পর পুলিশও গুলি চালায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পালিয়ে যাওয়ার আগে পাঁচ পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নিতে সক্ষম হয় হামলাকারীরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, হত্যা নয়, অস্ত্র লুটের উদ্দেশ্যেই এসেছিল তারা। কারণ, পুলিশের গুলির জবাবে খুব বেশি গুলি চালায়নি তারা। সম্ভবত অস্ত্রের সংখ্য কম থাকার কারণেই তাদের এই রণকৌশল।


এ ক্যটাগরির আরো খবর..