× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

জিহাদের মৃত্যু মামলায় ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টার: শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শিশু জিহাদ রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে মারা যায়।

মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

একই সঙ্গে বিচারক আগামী ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিচারকার্য শুরু হলো।

যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- মেসার্স এসআর হাউজের প্রোপ্রাইটর মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়।

দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন।

ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনে মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..