× Banner
সর্বশেষ
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি: একটি বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে কালী মন্দির থেকে লাশ উদ্ধার, মা-মেয়ে আটক

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দির থেকে গোকুল চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত গোকুল চন্দ্র দাস (৫০) শহরের কলেজপাড়া এলাকার মৃত পাথারু দাসের ছেলে।

আটককৃতরা হলেন- গোকুলের স্ত্রী গীতা রাণী (৪৫) ও মেয়ে বিপাসা (১৮)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইসাইকেল মেকানিক গোকুল চন্দ্র দাস কাজ শেষে বাড়িতে ফিরে। এসময় পারিবারিক কোহলের কারণে স্ত্রী ও মেয়ের সঙ্গে বাগ-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ও মেয়ে গোকুলকে বেধরক মারপিট করে হত্যা করে। পরে লাশ টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দিরের ভেতরে একটি লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে সোমবার সকালে শ্মশানঘাট কালি মন্দির থেকে ঝুলন্ত অবস্থায় গোকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানায়, এ ঘটনায় গোকুলের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..