× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার আগ বেথইর এলাকায় শত বছরের পুরনো কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ঐ এলাকায় সংখ্যালঘুসহ এলাকাবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে। গত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ মন্দিরে প্রতিমা ভাংচুর করে। পুলিশ বলছে এতে আতংকিত হওয়ার কিছু নেই। এর সাথে জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

টাঙ্গাইল সদর উপজেলার আগ বেথইর এলাকার শত বছরের পুরাতন কালী মন্দির এটি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় পুজা-অর্চনা শেষে পুরহিত ও ভক্তরা যার যার বাড়ি চলে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোন একসময় ওই কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। পরে এ ঘটনায় জানাজানি হলে শত শত ভক্ত ও অনুসারীরা মন্ডপটি দেখতে ভিড় জমায়। আর মাত্র কয়েক দিন পরেই শারদীয় দূর্গাপুজা। পুজার পূর্বে মন্দিরে এমন হামলা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। খবর পেয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস, টাঙ্গাইল মডেল থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া ও গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজকুমার সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শ করেছেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ অলক কুমার দাস বলেন, দুর্গাপূজা অতি সন্নিকটে, দুর্গাপূজার আগে এই ঘটনাটি একটি অশনিসংকেত। প্রশাসনসহ সর্বস্তরের জনগণের আরো সচেতন থাকতে হবে। কেউ যেন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।

গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার বলেন, আমার ইউনিয়নে এই ধরনের ঘটনা এটাই প্রথম। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ ও সচেষ্ট থাকব।

টাঙ্গাইল মডেল থানার (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..