× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বর্তমান সরকার গণবিরোধী

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে অশান্ত পরিবেশ বিরাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঐতিহাসিক জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন,  দেশের অশান্ত পরিবেশে বিএনপি  কোনো সুবিধা নিতে চায় না। ইতিমধ্যে বিদেশি অনেক শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের মালিকরা বাংলাদেশে আসতে অনিহা প্রকাশ করেছেন। ফলে  দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার গণবিরোধী হয়ে উঠছে। তারা আইনকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করছে। এভাবে চলতে থাকলে দেশ কখনো অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে না।দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি ও জামায়ত জড়িত- প্রধানমন্ত্রী ছেলে জয়ের এমন ব্যক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার বক্তব্য হাস্যকর ও অবিশ্বাস্য ছাড়া আর কিছুই নয়।একই সঙ্গে বিএনপির এ  নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে কখন কোথায় চোখ ও পায়ের চিকিৎসা করছে তার দলের নেতারা জানার আগে সরকার জানে। তারপরও এ ধরনের কথা কিভাবে বলে?

তিনি বলেন, বর্তমান  দেশে  যে গণতন্ত্র চলছে সেটাকে কোনোভাবে গণতন্ত্র বলা যায় না। কারণ দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশে  নেই। জনগণের জীবনযাপনের কোনো নিশ্চয়তা নেই।  স্বৈরশাসক এরশাদের সময়েও এমন অনিশ্চয়তা ছিল না।বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল. সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদাক লুৎফুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..