× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

লিগ্যাল নোটিশ দলীয় মনোনয়ন বাতিলে

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬


স্টাফ রিপোর্টার: হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীকে রাজনৈতিক দলের মনোনয়ন দেওয়ার আইন বাতিল করতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছে।

সোমবার সংগঠনের পাঁচ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ডাকযোগে নোটিশটি পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব ও আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে একটি রিট করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, স্বাধীনতার পর প্রণীত সংবিধানে স্থানীয় সরকারকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাখা হয় এবং সকল নির্বাচন সেই অনুসারে হয়েছে। পরবর্তীতে ২০০৬ সালে গ্রাম আদালত গঠন করে বিচারের দায়িত্ব চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ও স্বাধীন বিচার করার দায়িত্ব দেওয়া হলেও যিনি রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হবেন তার নিকট থেকে বিরোধীরা নিরপেক্ষ ও ন্যায়বিচার পাবেন না।

এতে আরো উল্লেখ করা হয়, কুদরত ইলাহী পনির বনাম বাংলাদেশ মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্থানীয় প্রশাসনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। তা সত্ত্বেও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ সংশোধন করে চেয়ারম্যান পদের প্রার্থীকে রাজনৈতিক মনোনয়নের বিধান সংযোজন করে ২০১৫ সালে আইনটি সংশোধন করে। যাতে স্থানীয় সরকারের স্বাধীন ও নিরপেক্ষ চরিত্র খর্ব করা হয়েছে।

নোটিশে বলা হয়, বাহাত্তরের সংবিধানের ১১, ৫৯ ও ৬০ অনুচ্ছেদেও স্থানীয় সরকারকে অরাজনৈতিক রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থীরা রাজনৈতিক দলের মনোনয়নে গত নির্বাচনে অংশগ্রহণ করে, যেখানে শত শত মানুষ সহিংসতায় নিহত ও আহত হয়েছে। যার মাধ্যমে প্রমাণ হয় আমাদের সমাজে এ ধরনের ব্যবস্থা কার্যকর নয়।


এ ক্যটাগরির আরো খবর..