× Banner
সর্বশেষ
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবছর স্তন ক্যান্সারে মারা যায় ৭,১৪২ নারী

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয় ১৪ হাজার ৮৩৭ জন নারী। এর মধ্যে মারা যায় ৭ হাজার ১৪২ জন। আক্রান্তদের মধ্যে ১৬ দশমিক ৯ শতাংশ নারী স্তন ক্যান্সারে মারা যায়।

জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে শনিবার সকালে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এ সব তথ্য জানান। তিনি জানান, দেশের জনসংখ্যার ১৫ কোটি ২৪ লাখ ৮ হাজার ধরে তাদের এই অনুমিত হিসাব। তাদের হিসেবে প্রতিবছর সব মিলিয়ে মোট ১ লাখ ২২ হাজার ৭০০ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় ৯১ হাজার ৩০০ ক্যান্সার রোগী। মূল প্রবন্ধে বলা হয়, সারা বিশ্বের মত বাংলাদেশেও মহিলাদের মধ্যে এক নম্বর ক্যান্সার স্তন ক্যান্সার।

নারী-পুরুষ মিলিয়ে হিসাব করলেও স্তন ক্যান্সারের স্থান শীর্ষ। প্রতি বছরে নতুন করে আক্রান্তের হার এবং মৃত্যুর হার উভয় ক্ষেত্রে। রাসকিন বলেন, ‘বিশ্বব্যাপী অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসে আমাদের দেশেও বিভিন্ন সংগঠন কিছু কর্মসূচি পালন করে আসছে, বিচ্ছিন্নভঅবে। ২০১৩ সালে ১০ অক্টোবর বাংলাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালিত হয়। গঠিত হয় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।’ আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পিঙ্ক রোড শো-গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

কর্মসূচি সম্পর্কে ফোরামের সমন্বয়ক বলেন, ‘১১ থেকে ৩০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন হবে। আগামী ৩১ অক্টোবরের গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ, বাংলা মোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মহাখালী-কাকলী-খিলক্ষেত হয়ে বিমানবন্দর, জসিমউদ্দিন রোড-রাজলক্ষী-আজমপুর পর্যন্ত এই গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যান্সার সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সারওয়ার আলম, গাইনী অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. আশরাফুন্নেসা প্রমুখ। সংবাদ সম্মেলনে আমন্ত্রিতদের ক্যান্সার সচেতনতার প্রতীক গোলাপী ফিতা পড়িয়ে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..