× Banner
সর্বশেষ
ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভানুগাছে ভাগবতীয় সন্ধ্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

শ্রীগৌতম পালঃ ‘‘মানব জীবনকে সুন্দর করতে হলে শ্রীশ্রীগীতা এবং শ্রীভাগবতের যে শিক্ষা তা আমাদের অনুসরণ করতে হবে। শ্রীগীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। শ্রীভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের কৃপামূর্তি।

প্রতিদিন সনাতন ধর্মের যে পাঁচটি যজ্ঞ করতে হবে সেগুলির মধ্যে স্বাধ্যায় যজ্ঞ অন্যতম । শ্রীশ্রীভাগবত জীবনের প্রতিটি আচরণকে  ঈশ্বরমুখী করার নির্দেশ দিয়েছেন । মানবজীবনকে  ঈশ্বরমূখী করতে নিজেকে ঈশ্বরের দাস রূপে ঈশ্বর সেবায় নিযুক্ত হতে হবে।’’ একথাগুলি বলেন কলকাতা থেকে আগত প্রভুপাদ গুরুরাজ গোস্বামী ভাগবতীয় অধিবেশনে উদ্বোধনী।

গত ১৮ই সেপ্টম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন পৌর এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলার সভাপতি শ্রীমধুপালের পারিবারিক মন্দির প্রাঙ্গনে  সান্ধ্যকালীন এক ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলকাতার শ্রীগৌরাঙ্গ মন্দিরের অধ্যক্ষ প্রভুপাদ গুরুরাজ কিশোর গোস্বামী ।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহন চন্দ্র দেব, শংকর লাল সাহা, শ্রীনিহারেন্দু ভট্টাচার্য্য , শ্রীরাইমোহন সিংহ প্রমুখ। অতঃপর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..